Friday, January 3, 2020

এন্ডোক্রিনোলজি  ডায়াবেটিস টাইপ 1

টাইপ-১ ডায়াবেটিস কেন হয়

যখন আপনার শরীর একেবারেই ইনসুলিন উৎপন্ন করতে পারে না না তখন টাইপ-১ ডায়াবেটিস হয়।
ইনসুলিন একপ্রকার হরমোন যা রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে। ইনসুলিন অগ্ন্যাশয়ে
(প্যানক্রিয়াস) এ তৈরি হয়। আপনার পরিপাকতন্ত্র খাবার থেকে পুষ্টি নিয়ে আপনার রক্তে প্রেরন
করে। সাধারণত ইনসুলিন রক্ত থেকে কোষে গ্লুকোজ নিয়ে যায় এবং কোষের ভেতর গ্লুকোজ ভেঙে
শক্তি উৎপন্ন হয়। তবে আপনার টাইপ-১ ডায়াবেটিসের থাকলে আপনার শরীরে রক্ত থেকে কোষে
গ্লুকোজ নিয়ে যাওয়ার জন্য কোন ইনসুলিন থাকে না।.
কিসের জন্য টাইপ-১ ডায়াবেটিস হয়?
টাইপ -১ ডায়াবেটিস কি কারনে হয় তা নিশ্চিত করে বলা সম্ভব না, তবে ধারণা করা হয় যে এটি
সাধারণত কোন ধরনের অটোইমিউন (autoimmune) জটিলতার কারনেই হয়ে থাকে। অটোইমিউন
জটিলতা হল যখন আপনার শরীরের রোগ প্রতিরোধ ব্যাবস্থা, আপনার শরীরের ভেতরের কোন
স্বাভাবিক কোষকে ক্ষতিকর মনে করে আক্রমণ করে।
টাইপ-১ ডায়াবেটিসের ক্ষেত্রে ধারণা করা হয় যে শরীরের রোগ প্রতিরোধ ব্যাবস্থা কোন কারনে
অগ্ন্যাশয়ের কোষগুলোকে আক্রমণ করে। এতে অগ্ন্যাশয়ের কোষগুলো এমনভাবে ক্ষতিগ্রস্থ বা
ধ্বংস হয় যে ইনসুলিন উৎপাদন বন্ধ হয়ে যায়। ঠিক কি কারনে এটি হয় তা এখনো অজানা তবে কিছু
গবেষকের মনে করেন যে কোন প্রকার ভাইরাসজনিত সংক্রমণই এর জন্য দায়ী। যেহেতু টাইপ-১
ডায়াবেটিস সাধারণত একই পরিবারের অনেকেরই হয়, তাই এটি জীনগত কারনেও হতে পারে। আপনার
বাবা-মা,ভাই- বোন কারো টাইপ-১ ডায়াবেটিস থাকলে আপনারও এতে আক্রান্ত হবার সম্ভাবনা ৬%।
কোন নিকট আত্মীয়র টাইপ-১ ডায়াবেটিস না থাকলে আক্রান্ত হবার সম্ভাবনা ০.৪%।
অনেক সময় অগ্ন্যাশয়ের দীর্ঘমেয়াদী প্রদাহের (ক্রনিক প্যানক্রিয়াটাইটিস) কারনেও টাইপ-১
ডায়াবেটিস হয়। অগ্ন্যাশয়ের দীর্ঘমেয়াদী প্রদাহের ফলে আপনার অগ্ন্যাশয় ফুলে যায় যার ফলে
ইনসুলিন উৎপাদনকারী কোষগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হয়।

No comments:

Post a Comment

ডেঙ্গু   •   সংক্রামক ব্যাধি   •   স্বাস্থ্য সচেতন থাকুন ডেঙ্গু সম্পর্কে 7 months ago Add Comment by  Maya Expert Team Wr...