Friday, January 3, 2020

রক্তচাপ  স্বাস্থ্য  হৃদরোগ সংক্রান্ত

উচ্চরক্তচাপের কারণ

প্রায় ৯০ ভাগ ক্ষেত্রে উচ্চরক্তচাপ এর কারন অজানাতবে অনেক বিষয় আছে যার কারনে উচ্চ রক্তচাপ এর সম্ভবনা বাড়তে পারে।
যেখানে কোন নির্দিষ্ট কারন থাকে নাতখন উচ্চরক্ত চাপকে ডাক্তাররা প্রাথমিক (প্রাইমারী) বা এসেন্সিয়াল উচ্চরক্তচাপ বলেঃ
যে সকল বিষয়ের কারনে প্রাথমিক ( প্রাইমারী) উচ্চরক্ত চাপের সম্ভবনা বাড়তে পারে তার মধ্যে আছেঃ
  • বয়সঃ যত বয়স বাড়ে তত উচ্চরক্ত চাপ হবার ঝুঁকি বাড়ে
  • পরিবারে কারো যদি উচ্চরক্ত চাপ থেকে থাকে পরিবারের নিকটাত্মীয় কারো উচ্চ রক্তচাপ থাকলে পরবর্তীতে ঝুঁকি থাকে
  • যদি আপনি জন্মসূত্রে আফ্রিকান বা ক্যারাবিয়ান হয়ে থাকেন
  • খাবারে অধিক মাত্রাতে লবন ব্যবহার করলে
  • কোন প্রকার ব্যায়াম না করলে
  • ওজন বেশি হলে বা স্থুল হলে
  • ধূমপান করলে
  • অধিক পরিমানে মদ্য পান করলে।
যে সকল কারন গুলো জানা গেছেঃ
প্রায় ১০% উচ্চরক্তচাপের কারন হল শরীরের বিদ্যমান অন্যান রোগ। এই সকল কারনে রক্তচাপ হলে তাকে সেকেন্ডারি উচ্চরক্ত চাপ বলে।
সেকেন্ডারি উচ্চরক্তচাপের কারন এর মধ্যে আছেঃ
  • কিডনী রোগ
  • ডায়াবেটিস
  • যে সকল শিরা কিডনীতে রক্ত প্রবাহ করে তা যদি কোন কারনে চিকন হয়ে যায়
  • হরমোনের কারনেযেমনঃ-  হরমোনের সিন্ড্রোম
  • যেসকল কারনে আমাদের শরীরে প্রভাব পড়েযেমনঃ- লুপাস
  • ব্যাথা নাশক যেগুলো ননষ্টেরয়ডাল এন্টি ইনফ্লামেটরি ড্রাগ নামে পরিচিত যেমনঃ- আইবুপ্রফেন
  • মাদকাসক্তির জন্য যে সকল ড্রাগ ব্যাবহার করা হয় যেমনঃ- কোকেইনএম্ফিটামিন এবং ক্রিষ্টাল মেটাম্ফেটামিন
  • আর আছে বিভিন্ন রকমের হারবাল ওষুধ.

No comments:

Post a Comment

ডেঙ্গু   •   সংক্রামক ব্যাধি   •   স্বাস্থ্য সচেতন থাকুন ডেঙ্গু সম্পর্কে 7 months ago Add Comment by  Maya Expert Team Wr...