উচ্চরক্ত চাপজনিত জটিলতা
উচ্চরক্ত চাপের কারনে আপনার হার্ট আর রক্তনালীর উপর অতিরিক্ত চাপ পড়ে।
যদি চিকিৎসা করা না হয়, এই অতিরিক্ত চাপের কারনে আপনার হার্ট এটাক, ষ্ট্রোক এবং কিডনী রোগের সম্ভবনা বেড়ে যায়।
কার্ডিউভাস্কুলার ডিজিজ (হৃদরোগ)
উচ্চরক্তচাপের কারনে হার্ট আর রক্তনালীর বিভিন্ন প্রকার রোগ হতে পারে (মেডিকেল ভাষাতে যাকে কার্ডিও ভাস্কুলার ডিজিজ বলে), যেমনঃ-

- ষ্ট্রোক:- যখন মস্তিকের একটি অংশে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়।
- হার্ট এট্যাকঃ- যখন হার্টের রক্ত প্রবাহ হঠাৎ বাধা গ্রস্থ হয়।
- এম্বোলিসমঃ যখন রক্তের জমাট বাধা অংশ বা বাতাসের বুদবুদ রক্ত নালীতে রক্তপ্রবাহে বাদা দেয়।
- এনিউরিজমঃ যখন রক্তনালীর দেয়াল ফেটে গিয়ে শরীরের ভিতরে রক্তক্ষরণ হয়।
- কিডনী রোগঃ উচ্চরক্ত চাপ আপনার কিডনীতে অবস্তিত ছোট ছোট রক্তনালিতে ক্ষতি সাধন করে এবং তাদের ঠিক মত কাজ করতে দেয় না।
এটি কিছু জটিলতা তৈরী করতে পারে যার মধ্যে আছেঃ
- দুর্বল লাগা
- পায়ের গোড়ালি, পায়ের পাতা অথবা হাত ফুলে যাওয়া (পানি জমার কারনে)
- শ্বাস কষ্ট
- প্রস্রাবের সাথে রক্ত যাওয়া
- ঘন ঘন প্রস্রাব হওয়া, বিশেষ করে রাতের বেলা
- চুলকানীকিছু ওষুধ আর খাবার নিয়ন্ত্রন করে কিডনীর সমস্যার সমাধান করা যায়
অনেক বেশী সমস্যা হলে ডায়ালাইসিস লাগতে পারে (ডায়ালাইসিস হল একটি প্রক্রিয়া যার মাধ্যমে শরীরের বর্জ্য পদার্থ কৃত্তিম ভাবে বাইরে বের করে দেয়) অথবা কিডনী প্রতিস্থাপন করা লাগতে পারে।
No comments:
Post a Comment